সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত থাকবে না। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরে তাদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রোববার রাত ১১টায় যুক্তরাজ্যের বার্মিংহামের পেরিবার এলাকার একটি স্থানীয় হলে বার্মিংহামে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দাদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুর রহমান রফু ও ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ব্যারিস্টার হাবিবুল্লাহ। স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ আবদুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে কয়সর এম আহমেদ বলেন, অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীরা দল ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী। তিনি উল্লেখ করেন, তিনি শুধু সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও প্রতিনিধি হিসেবে তাদের কল্যাণে কাজ করতে চান।
তিনি আরও বলেন, ইতিমধ্যে জাতীয় সংসদে সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে এমপি কয়সর বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিগত জাতীয় নির্বাচনে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটদানকারী, ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া এবং দেশে এসে নির্বাচনী কার্যক্রমে অংশ নিয়ে সমর্থন প্রদানকারী প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কিডারমিনস্টার কাউন্সিলের মেয়র কাউন্সিলর সাজু মিয়া, বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী তালুকদার, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহ্বায়ক কাজী আঙুর মিয়া, সাবেক সভাপতি জালাল উদ্দীন এবং নর্থ-ইস্ট বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাদ্দিক আহমদ।
এ ছাড়া বক্তব্য দেন ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবজার হোসেন, মৌলভীবাজার বিএনপির সাবেক সহসভাপতি আয়াস মিয়া, বার্সেলোনা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লাভলু, কভেন্ট্রি বিএনপির সাবেক সভাপতি জামিল আহমদ, সোয়ানসি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল কোরেশী, জাসাস ইউরোপের সমন্বয়ক ফয়সল আহমেদ, বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবরুল ইসলাম, ডার্বিশায়ার বিএনপির নেতা সৈয়দ মাহমুদ হোসেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবিদ মল্লিক, ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল নাসিম ও মনোয়ার হোসেন, বিএনপি নেতা ইসলাম খান, বার্মিংহাম সিটি যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন এবং ফজলুল হকসহ অনেকে।
অনুষ্ঠানে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, বার্মিংহাম সিটি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


