আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী

এন আই মাহমুদ

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী

ফ্রান্সের প্যারিসে ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। অবারভিলার এক অভিজাত হলে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব সাংবাদিক ফয়েজ আহমেদ। ১৯ জানুয়ারি বিকাল ৫টা থেকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে রক্তাক্ত জুলাইয়ের চিত্রকর্ম, রণাঙ্গনের যোদ্ধাদের তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

বিজ্ঞাপন

নয়ন মামুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি প্রবাসে এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের স্মৃতীকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরনের প্রয়াস প্রবাসের মাটিতে প্রথম উদাহরণ হিসেবে অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিকে প্রেরণা জোগাবে। এ সময় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ ও কাওছার আহমদ। এ ছাড়া অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আয়োজক ও নবকণ্ঠ ডটকমের নির্বাহী সম্পাদক আবু তাহির বলেন, এটি ছিল নবকণ্ঠের পক্ষ থেকে প্রবাসীদের সামনে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার একটি উদ্যোগ। এমন উদ্যোগ সব মহলের নেওয়া উচিত। আন্দোলন কেউ একা করেনি, সবার অংশগ্রহণ ছিল, তাই এসব উদ্যোগ একে অন্যের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন