মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ ই-বর্জ্য কারখানায় অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশিসহ ৩৯ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

বৃহস্পতিবার দেশটির সেলাঙ্গরের পুলাউ ইন্দাহতে ইলেকট্রনিক বর্জ্য কারখানা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

রোববার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, অভিযানে মালয়েশিয়ান ইমিগ্রেশন সদর দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের কর্মকর্তা ও কর্মীদের একটি দল জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) সহযোগিতায় অংশ নিয়েছিল।

তিনি বলেন, দুই সপ্তাহ ধরে পরিচালিত জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। মোট ৪২ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ৩৯ জন অবৈধ অভিবাসী এবং তিনজন স্থানীয় নাগরিক। আটক চারজন পুরুষ ও ১২ জন নারী চীনা নাগরিক এবং ২৭ জন বাংলাদেশি পুরুষ নাগরিক।

জাকারিয়া বলেন, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর ৩৯ (বি) ধারার অধীনে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশনে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন