ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ইসলামী শিক্ষার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে মাল্টি কালচারাল (এমসি) ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে প্যারিসে বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলিয়ে এলাকায় এমপি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে এ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা এমসি ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ, , ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ সম্পাদক ও এফবিজেএ যুগ্ম-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী দেশ সার্ভিসের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান মিয়া, বিগ বাজারের জহির উদ্দিন খান, আজ ফার্নিচারের স্বত্বাধিকারী হেলাল আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও এমসি ইনস্টিটিউট ফ্রান্সের অর্থ সম্পাদক লুৎফর রহমান,সদস্য আব্দুস সালাম মামুন, সদস্য তোফায়েল আহমেদ জয়নুল, চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম, আমি ভয়েজ’-এর স্বত্বাধিকারী তানজিম হোসেন, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, ফোরাম ফর দি ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত খান, সাংবাদিক ইয়াসির আরাফাত খোকন হাবিব আলম ও এফডিএইচআর-এর সদস্য মোহাম্মদ আরাফাত রহমান। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন আমিন উদ্দিন, আজহার আহমেদ, মোহাম্মদ ফিরোজ, মাহবুব হাসান, ফরহাদ হোসেন ও আল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম আরও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করেন।
ফান্ডরেইজিং কার্যক্রমে অংশগ্রহণকারীরা আন্তরিকভাবে সাড়া দেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমসি ইনস্টিটিউটের কার্যক্রম এগিয়ে নিতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

