মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার পুলিশ গত সপ্তাহে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতন ইসমাইল। সূত্র মালয় মেইল।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ গত ২৪ এপ্রিল থেকে পরিকল্পিত নিরাপত্তা অভিযান শুরু করে এবং সেলাঙ্গর ও জোহর রাজ্য থেকে তিন ধাপে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ৩৬ জনের মধ্যে পাঁচজনকে উগ্রুবাদের সঙ্গে সরাসরি জড়িত বলে শনাক্ত করা হয়েছে। এই পাঁচজনকে ইতোমধ্যে শাহ আলম ও জোহর বাহরুর সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিষয়ে আরো তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন