হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় দেশে বিদেশে প্রবাসী হবিগঞ্জবাসীরা বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের দূতাবাসে স্মারকলিপি প্রদান করছে। হবিগঞ্জের আধুনিক ২৫০ শয্যার হাসপাতাল ২০১৮ সালের ১০ জানুয়ারি ৫১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে প্রায় ৩০০ ছাত্রছাত্রী এখানে ডাক্তার হওয়ার জন্য লেখা পড়া করছে।
ইতিমধ্যেই দুটি ব্যাচ তাদের কোর্স শেষ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই মেডিকেল কলেজকে বন্ধ করে দিয়ে অন্যত্র নেওয়ার পরিকল্পনা চলছে। এই মেডিকেল কলেজ রক্ষায় দেশে বিদেশে প্রবাসী হবিগঞ্জবাসীরা বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের দূতাবাসে স্মারকলিপি প্রদান করছে।
এরই ধারাবাহিকতায় ইউকেতে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে হবিগঞ্জের প্রায় ২০টি সামাজিক সংগঠনের পক্ষে বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনার আলীমুজ্জামানের নিকট স্মারক লিপি হস্তান্তর করা হয়। আমরা আশা করি, এটা প্রধান উপদেষ্টার দৃষ্টি গোচরে আসবে এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ হবিগঞ্জেই থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, ট্রাস্টি ফয়জুর রহমান এমবিই, সেক্রেটারি এম মুন্তাকিম, ট্রেজারার জিয়া তালুকদার ও চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি সাংবাদিক আতিকুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

