বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক হলেন তারিক চৌধুরী

বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক হলেন তারিক চৌধুরী

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদ-এর ১৯তম কংগ্রেসে বাংলাদেশি আইনজীবী হাসান তারিক চৌধুরী সোহেল সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

‘জনগণের অধিকারের জন্য আইন’— এই মূল স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে বিশ্বের নানা প্রান্তের আইনজীবীরা একত্রিত হন। বাংলাদেশ থেকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল এ কংগ্রেসে অংশ নেয়। সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। এছাড়া উপস্থিত ছিলেন দেশটির আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।

মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, ইরাক, গ্রিস, ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, কোরিয়া এবং স্বাগতিক নেপালসহ বহু দেশের আইনজীবীগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, মানবাধিকার, আইনের শাসন, পরিবেশ এবং সমসাময়িক ভূরাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন