ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত
ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করেছিল। শনিবার বেলা ৩টার দিকে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ছবির প্রদর্শনীর হওয়ার কথা ছিল।

এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি প্রদর্শনী স্থগিতের বিষয়টি জানায়। এতে উল্লেখ করা হয়, শিগগির ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে প্রদর্শনীর নতুন তারিখ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ছবির প্রদর্শনী ঘিরে জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা সিনেমাটি প্রদর্শন না করার বিষয়ে ফেসবুকে নানা পোস্ট করেছেন। ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেওয়া হয়। এতে উদ্বেগ দেখা দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে তারা ছবি প্রদর্শনের কোনো অনুমতি দেয়নি। যদিও আয়োজক পক্ষ বারবার বলছে, বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অনুমতি দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আয়োজক কমিটি প্রদর্শনীর বিষয়ে প্রশাসনকে অবহিত করেনি। এছাড়া প্রদর্শনী নিয়ে পক্ষে-বিপক্ষে ফেসবুকে আলোচনা-সমালোচনা ছিল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে আপাতত ছবির প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য। এক বছর ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করে আসছিলেন তারা। সংগঠনটি ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন