হাবীব খানের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘আমি মুসলিম’

হাবীব খানের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘আমি মুসলিম’

সমাজে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ও চাঁদাবাজির জোড় প্রতিবাদ জানাতে, চলচ্চিত্র খলনায়ক হাবীব খান নির্মাণ করতে যাচ্ছেন নতুন একটি সিনেমা ‘আমি মুসলিম’। হাবীব খানের পরিচালনায় সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রাসেল মিয়া।

হাবিব খান জনতা সাংস্কৃতিক জোট এর প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশ জনতা সাংস্কৃতিক জোট এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এই ছবি নির্মাণ করছেন বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

গেল ৫ আগস্ট, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে ছবির মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকবি, সুরকার, চিত্রনাট্যকার, কাহিনীকার দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেতা ডিএ তায়েব, মিউজিক ডিরেক্টর ও ছবির কলাকুশলীসহ আরো অনেকে।

দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘যেকোনো ছবি সাফল্য পেতে হলে প্রয়োজন গল্প। ভাল একটি গল্প ছবির প্রাণ। ছবির গল্প যদি ভাল হয় তবে সে ছবি মানুষের মনে দাগ কেটে যাবে। গল্প নির্ভর না হয়ে শুধু নায়ক, নায়িকা দিয়ে ছবি হিট করা যায় না। আমার কাছে মনে হয় আমি মুসলিম সিনেমাতে একটি গল্প আছে, সমাজের মানুষের জন্য একটি ম্যাসেজ আছে, তাই এই ছবির জন্য আমার শুভ কামনা রইলো।’

হাবিব খান বলেন, ‘একবছর আগে হলেও এই নামে এই রকম একটি ছবি নির্মাণ করতে কোন প্রযোজক সাহস পেতেন না। জুলাই গণ অভ্যুত্থান দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আর সেই বাংলাদেশে জনতা সাংস্কৃতিক জোট এর বর্ষপূর্তি উপলক্ষে আমার উপহার সরূপ নির্মাণ করতে যাচ্ছি ‘আমি মুসলিম’ এই সিনেমা।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন