বিশ্বকাপে পাকিস্তানি তারকারা কে কোন দলের সমর্থক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিশ্বকাপে পাকিস্তানি তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ জ্বরে ভাসছে গোটাবিশ্ব। দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে পছন্দের দলের পতাকা। আবার কেউ কেউ তার পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়ের জার্সি গায়ে জড়িয়ে জানান দিচ্ছেন দেশের নাম।

এ উৎসবে মেতেছেন পাকিস্তানি বিনোদন জগতের শীর্ষ তারকারাও। তাদের পছন্দের দল ও প্রিয় খেলোয়াড়দের জার্সি এবং হাতে পতাকা উড়িয়ে জানান দিয়েছেন—কে কোন দল সমর্থক করেন।

বিজ্ঞাপন

পাকিস্তান অভিনেত্রী মাহিরা খান ফুটবল বিশ্বকাপে কট্টরভাবে আর্জেন্টিনা এবং ফুটবল জাদুকর লিওনেল মেসির সমর্থক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ভক্ত হানিয়া আমির, সজল আলি এবং প্রতিভাবান অভিনেতা বিলাল আব্বাস খানও।

তবে জনপ্রিয় ড্রামা অ্যাক্টর ফিরোজ খান পর্তুগাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থক হলেও তিনি ব্রাজিলকে সমর্থক করেন। ব্রাজিল সমর্থক ফিরোজ খানের সহ-অভিনেতা তারকা সাহার হাশমিও।

দল সমর্থনের তালিকায় অন্য অভিনেতা-অভিনেত্রীদের চেয়ে অনেকটাই আলাদা পাক সুপার মডেল-অভিনেত্রী মেহউইশ হায়াত। তার প্রিয় দল স্পেন। মূলত ডেভিড ভিয়ার খেলা দেখেই দলটির প্রতি এই প্রেম তৈরি হয়েছিল বলে জানান তিনি।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...