মোটরসাইকেল দুর্ঘটনার শিকার জোভান

বিনোদন রিপোর্টার

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার জোভান

মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। বৃহস্পতিবার, ১৮ জুন, সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নিজের আহত অবস্থার একটি ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।

একইসঙ্গে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এ অভিনেতা।

বিজ্ঞাপন

জোভান তার পোস্টে লিখেছেন, ‘কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।’

তিনি লিখেছেন, ‘রাস্তায় আমরা অনেক সময় ভাবি, “আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই।” কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।’

এ অভিনেতা লিখেছেন, ‘বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ, আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...