বিশ্বকাপ উন্মাদনায় তারকারা, জানা গেলো কে কোন দলের সমর্থক

বিনোদন রিপোর্টার

বিশ্বকাপ উন্মাদনায় তারকারা, জানা গেলো কে কোন দলের সমর্থক

ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে আজ থেকে। ফুটবল যেন এখন শুধু মাঠের খেলা নয়, বিনোদন জগতের তারকাদের আবেগ ও উচ্ছ্বাসেরও বড় অংশ হয়ে উঠেছে। তারকাদের ভিন্ন ভিন্ন সমর্থন ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

বিদ্যা সিনহা মিম

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। গণমাধ্যমকে মিম বলেন, আমি খুব বেশি খেলা ভক্ত মানুষ নই। তবে ছোট থেকেই ব্রাজিলের সাপোর্টার। তবে আর্জেন্টিনার মেসিকেও তার পছন্দ। তার প্রত্যাশা, এবার বিশ্বকাপ জিতুক ব্রাজিল।

সিয়াম আহমেদ

অভিনেতা সিয়াম আহমেদের পছন্দের দল স্পেন। তার মতে, স্প্যানিশ ফুটবলের পাসিং, নিয়ন্ত্রণ ও ছন্দময় আক্রমণ তাকে বেশি আকর্ষণ করে। তিনি স্পেনের খেলায় আলাদা নান্দনিকতা খুঁজে পান।

চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরীর সমর্থনও আর্জেন্টিনার প্রতি। ছোটবেলা থেকে এই দলের প্রতি তার ভালোবাসা তৈরি হয়, যা এখন তার পরিবারের মধ্যেও ছড়িয়ে গেছে।

নাজিফা তুষি

নাজিফা তুষি জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের সমর্থক। তবে মেসির প্রতি ভালো লাগা থাকায় আর্জেন্টিনার খেলাও ভালো লাগে তার। তিনি জানান, বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ দেখা তার কাছে এক উৎসবের মতো অভিজ্ঞতা। তবে মূল সমর্থন ব্রাজিলের দিকেই।

মনিরা মিঠু

অভিনেত্রী মনিরা জানান, তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। ম্যারাডোনার সময় থেকেই এই দলের প্রতি তার ভালোবাসা। তিনি বলেন, আর্জেন্টিনা হারুক বা জিতুক তিনি সবসময় তাদের সাপোর্ট করেন। এবারেও তার ব্যতিক্রম হবে না।

মিশা সওদাগর

অভিনেতা মিশা সওদাগর ব্রাজিলের ভক্ত। তিনি বলেন, সাম্বার ছন্দে খেলা ব্রাজিলের ফুটবল সবসময়ই তাকে মুগ্ধ করে। এবারও তিনি ব্রাজিলের শিরোপা জয়ের আশাবাদী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...