বিনোদন সাংবাদিক অভি মঈনুদ্দীনের জন্মদিন উপলক্ষে রাজধানী গুলশানের অল কমিউনিটি ক্লাবের নভোএয়ার কনফারেন্স হলে এক জমকালো ও বর্ণাঢ্য জন্মদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৩০ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে তার কাছের প্রিয় শিল্পী, আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা অংশ নেন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই আয়োজনে শোবিজ অঙ্গনের তারকার সরব উপস্থিতি পুরো অনুষ্ঠানটিকে আলোমুখর করে তোলে।
জন্মদিনের এই বিশেষ আয়োজনে শুভেচ্ছা জানাতে ও দোয়া করতে উপস্থিত হয়েছিলেন জীবন্ত কিংবদন্তী অভিনেতা আবুল হায়াত, জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর, চিত্রনায়িকা শাবনাজ, চিত্রনায়ক আমিন খান, নাজনীন চুমকি, ঈশিতা, আব্দুন নূর সজল, দীপা খন্দকার, রিচি সোলায়মান, জান্নাতুল সুমাইয়া হিমি, শিরতাজ জেবিন, কনক মীম, এবং সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম ও দিঠি আনোয়ার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, ‘শেষের কবিতা সিগনেচার বুটিক’-এর কর্ণধার এরীন এম খান, তরুণ ব্যবসায়ী শামীম আল হাসান, সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, শান সায়েক, জোবায়ের জাহাঙ্গীর জয়, ইউসুফ আহমেদ খান, তানজিন মিথিলা, চলচ্চিত্র পরিচালক ও ইভেন্ট অর্গানাইজার সাকিব সনেট। সুনামগঞ্জ থেকে অভি মঈনুদ্দীনের সবচেয়ে প্রিয় বন্ধু মো. আনোয়ার হোসেনও এই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভি মঈনুদ্দীনের স্ত্রী সাবিহা সুলতানা জেমি, দুই কন্যা মাদিহা মার্সিহা এবং রিচির মেয়ে ইলমা।
জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকলেও, আগ্রহ নিয়ে অনুষ্ঠানের কিছু অংশের উপস্থাপনার দায়িত্বও পালন করেন। অনুষ্ঠানের শুরুতেই চমৎকার সঙ্গীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন মিথিলা ও জোবায়ের জাহাঙ্গীর জয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

