মাধবপুরের সাবেক মেয়র চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার

মাধবপুরের সাবেক মেয়র চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র শাহ মো. মুসলিমকে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ পৌর শহরের স্বপন মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের দিকে মাধবপুর পৌর শহরে নিজের একটি বিল্ডিং ভাড়া দেওয়ার শর্তে চিকিৎসক সাইফুল ইসলাম ও আইনজীবী শাকিল গংয়ের কাছ থেকে ৫৫ লাখ টাকা অগ্রিম নেন। কিন্তু পরবর্তীতে বিল্ডিংটি তাদের কাছে ভাড়া না দিয়ে অন্য পক্ষের কাছে ভাড়া দিয়ে দেন। ওই সময় এক সালিশের মাধ্যমে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার শর্তে দুটি চেক প্রদান করেন। নির্ধারিত সময়ে ওই হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি ডিজঅনার হয়। পরে আইনজীবী শাকিল বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন কোর্টে মামলা দায়ের করেন। ওই মামলাসহ আরও কয়েকটি মামলায় বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মঙ্গলবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার সিআর মামলায় সাজা পরোয়ানা পরোয়ানা রয়েছে। বুধবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন