২৫০ শয্যার জায়গায় ৮৬৭ রোগী, এমন দৃশ্য জীবনে দেখিনি: বিমানমন্ত্রী

২৫০ শয্যার জায়গায় ৮৬৭ রোগী, এমন দৃশ্য জীবনে দেখিনি: বিমানমন্ত্রী

২৫০ শয্যার জায়গায় ৮৬৭ রোগী, এমন দৃশ্য জীবনে দেখিনি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর একটি আজ এই হাসপাতালে এসে হলো। হাসপাতাল দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনও দেখিনি।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে যেখানে ২৫০ রোগী থাকার কথা, সেখানে আজকে আছে ৮৬৭ জন। এবং তাদের যে মানবেতর অবস্থা, এই অবস্থা আমি দেখে খুবই বিস্মিত এবং আমার জীবনে এরকম চিত্র চোখে পড়ে নাই। আর জীবনে এরকম হাসপাতাল বাংলাদেশের কোথাও আছে, আমার জানা নাই, থাকার কথাও না।’

শিশু ওয়ার্ড ও ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বাচ্চাকাচ্চাদের ইনকিউবেটরে একটা বাচ্চার জায়গায় তিনটা করে রেখে দিচ্ছে। এই বিল্ডিংটাকে আপনার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ২০২১ সালে, তারপরেও এখানে রোগী আছে।’

এসময় হাসপাতাল পরিদর্শনে ছিলেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন