ফেনীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণ: গ্রেপ্তার ৬

ফেনীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণ: গ্রেপ্তার ৬

ফেনীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণের পর ধর্ষণচেষ্টার অভিযোগে ৬ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একই দিন সকালে জেলার দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ফাজিলেরঘাট এলাকা থেকে স্থানীয় ওই দম্পতিকে অপহরণ করা হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটকের পর ভুক্তভোগী ওই গৃহবধূর দায়ের করা মামলায় এজাহারনামীয় ৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— দাগনভূঞা পৌরসভার জগতপুর এলাকার মো. সিরাজের ছেলে মো. রাশেদ প্রকাশ রাজ (১৯), বেলাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৪), গোলাম মাওলা মাসুদের ছেলে মো. শাহরিয়ার নোমান (১৯), আমান উল্যাহপুর এলাকার জাবেদ উদ্দিনের ছেলে মো. জাকির হোসেন (২১), ইয়াকুবপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. শাহেদুল ইসলাম শাহিন (১৯) এবং ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের মো. হারুনের ছেলে শাহিন উদ্দিন মুন্না (২৯)।

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন