সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় চাটমোহরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত
ছবি: আমার দেশ

পাবনার চাটমোহর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) নামের এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

নিহত জাহাঙ্গীর হোসেন পাশের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ছোরমান প্রামাণিকের ছেলে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, বুধবার উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে দাপ্তরিক দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জাহাঙ্গীর। পথে বিকেল ৫টার দিকে মান্নাননগর এলাকায় মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন