নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য-উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং হাসপাতালটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।
রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে হাসপাতালটিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
প্রবাসী হাসপাতালটি আড়াইহাজার উপজেলার ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


