‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বিনোদন রিপোর্টার

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

পারসা ইভানা একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। এই প্রজন্মের যে কজন অভিনেত্রী অভিনয় দিয়েই আলোচনায় এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন পারসা ইভানা। একের পর এক যে নাটকে অভিনয় করেন তিনি বিষয়টি এমন নয়। তিনি নাটকে কাজ করার ক্ষেত্রে ভীষণ চুজি। গল্পটা ভালো হওয়া চাই, চরিত্রটিও হওয়া চাই মনের মতো—এমন হলেই পারসা ইভানা কাজ করেন। শুধু অর্থের জন্য মাসে একের পর এক কাজ করার পক্ষপাতী তিনি নন। পারসা ইভানার ঠিক তেমনি মনের মতো একটি নাটক ‘অথবা তুমি আমি’।

নাটকটির গল্প বৃষ্টি সিদ্দিকীর, চিত্রনাট্য আইয়ূব সিদ্দিকীর, নির্মাণ করেছেন গুণী নির্মাতা ইমরাউল রাফাত। গত ১২ জুন নাটকটি ইউটিউবে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকটি ইউটিউবে ১৬ লাখেরও বেশি ভিউয়ার উপভোগ করেছেন। নাটকটি যেহেতু রোমান্টিক এবং পারিবারিক গল্পের নাটক তাই ভিউ হতেও সময় লাগছে। কারণ ভালো গল্পের নাটকের দর্শক হতে সময় লাগে। নাটকে পারসা ইভানার বিপরীতে অভিনয় করেছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান।

বিজ্ঞাপন

ইয়াশ তার নিজের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এর আগেও বহু নাটকেই ইয়াশ তার নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। কিন্তু এই নাটকে পারসা ইভানা তার চরিত্রটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। নাটকটি যারা দেখছেন তারা সবাই বলছেন পারসা ইভানা তার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে পেরেছেন।

পারসা ইভানা বলেন, ‘নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। নাটকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ চরিত্রটির একটু ডিফরেন্ট। রাফাত ভাই যেভাবে চেয়েছেন চেষ্টা করেছি চরিত্রটি সেভাবে ফুটিয়ে তুলতে, আমি বেস্ট ট্রাই করেছি। দর্শকের কাছ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি ভালোবাসা পাচ্ছি তাতে সত্যিই আমি উচ্ছ্বসিত, তাদের প্রতি কৃতজ্ঞতা।’

উল্লেখ্য, সর্বশেষ সুমন আনোয়ারের ওয়েব ছবি ‘মির্জা’তেও পারসা ইভানা দ্বৈত চরিত্রে দারুণ অভিনয় করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...