ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব চীনের

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব চীনের
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা কমিয়ে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে বেইজিং অন্যান্য ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চীন ব্রিকসের অন্য সদস্যদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

শি বলেন, চলমান যুদ্ধে পুরো অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেরও পরিপন্থি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীন তার অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায়।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন