বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তার সিনেমা মানেই অন্যরকম কিছু। শুধু বক্স অফিসে ঝড় তোলাই নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগৎও তৈরি করেন তিনি। কখনো স্বপ্নের গোলকধাঁধা, কখনো সময়ের রহস্য, আবার কখনো মহাকাশের অসীম বিস্তার—সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা।

১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন, কারণ একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

বিজ্ঞাপন

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপৎসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।

ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। সিনেমায় আরো অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন