পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইঞ্জিন চালিত খেয়া নৌকা ডুবিতে নিখোঁজ থাকা গৃহবধূ রিনা বেপারীর লাশ ৩দিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে কালিগঙ্গা নদী থেকে লাশ উদ্ধার করা হয়। উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের মধুরাবাদ এলাকার কালিগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা নাজিরপুর থানায় খবর দিলে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় তা উদ্ধার করা হয়।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, গত ১৯ অকটোবর ডুবে যাওয়া খেয়া নৌকায় থাকা রিনা বেপারী নামের মহিলার লাশ স্থানীয়রা ভাসতে দেখে থানায় খবর দিলে আমরা সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করি। নিহত রীনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
প্রসঙ্গত, জেলার নেছারাবাদ উপজেলার ভরতকাঠি গ্রামের শংকর বেপারী তার স্ত্রী রিনা ও মেয়ে অর্পিতাকে নিয়ে ১৯ অকটোবর সোমবার নাজিরপুরের শ্রীরামকাঠিতে দুর্গা পূজা দেখতে গিয়েছিল। পূজা দেখে বাড়ি ফিরতে শ্রীরামকাঠি ফেরিঘাট থেকে একটি ইঞ্জিন চালিত খেয়া নৌকায় ওঠে তারা। নৌকাটি অন্তত ৫০ জন যাত্রী ও ৬টি মোটর সাইকেল নিয়ে নেছারাবাদের ভরতকাঠি ফেরিঘাটের দিকে রওয়ানা দেওয়ার কিছুক্ষণ পরই নদীতে তলিয়ে যায়। ওই ঘটনায় শংকর ও নিহত রিনার ৯ বছরের কন্যা অর্পিতাও নিহত হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

