সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীদের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীদের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ১৯ জন ব্যবসায়ীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে অভিযুক্ত আতাউর রহমান গংদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে সানারপাড় এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী শাহজাহান বাচ্চু জানান, তারা ১৯ জন ব্যবসায়ী মিলে ওই এলাকায় ৭৫ শতাংশ জমি ক্রয় করে বসবাসের উপযোগী করেন। কিন্তু গত ১৯ অক্টোবর আতাউর রহমান সরকার তার লোকজন নিয়ে ওই সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সাইনবোর্ড ভাঙচুরসহ হত্যার হুমকি প্রদান করেন। এ ছাড়া বিভিন্ন লোক মারফতে ভুক্তভোগীদের কাছে তিন কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন