বিনামূল্যে বড়পর্দায় সালমান-শাবনূরের সিনেমা

বিনোদন রিপোর্টার

বিনামূল্যে বড়পর্দায় সালমান-শাবনূরের সিনেমা

এবার বিনামূল্যে বড় পর্দায় দেখা যাবে সালমান শাহ ও শাবনূর জুটির জনপ্রিয় সিনেমা ‘তোমাকে চাই’। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আগামীকাল, ২১ মে সন্ধ্যা ৬টায় ছবিটির উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে।

মতিন রহমান পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এতে সালমান শাহ ও শাবনূর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আনোয়ারা ও রীনা খান। মুক্তির পর ছবিটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং নব্বইয়ের দশকের রোমান্টিক বাংলা সিনেমার অন্যতম আলোচিত কাজ হিসেবে এখনও স্মরণ করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সূত্রে জানা গেছে, বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে দিতেই নিয়মিত এমন আয়োজন করা হচ্ছে। আগারগাঁওয়ে আর্কাইভের নিজস্ব ভবনের আধুনিক প্রজেকশন হলে প্রতি সপ্তাহে পুরোনো, দুর্লভ ও জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...