ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েত চলন্ত বাস উল্টে আহত ৭

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েত চলন্ত বাস উল্টে আহত ৭

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় অন্তত সাতজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যাত্রীরা হলেন—পিরোজপুরের মো. ইব্রাহিম (৪২), মরিয়ম বেগম (৫২), কলি বেগম (৩৫), অর্পণা (২৫), কানিজ ফাতেমা (২৩), গোপালগঞ্জের রাজু (১৭) এবং বরগুনার সাওদা (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২৪৩৩৪) বেজগাঁও এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের ভেতরে যাত্রীরা আটকা পড়েন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিডার মো. সুহেল রানা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। পরে আহত সাতজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাবেয়া জানান, প্রাথমিক চিকিৎসা নিয়ে আহত যাত্রীরা সবাই বাড়ি চলে গেছেন।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ রনি বলেন, রেকার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন