সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রায় ৫০০ কোটি ডলারের জেডিএএম-ইআর এবং ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ (জেডিএএম-ইআর) বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব অস্ত্রের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান বোয়িং।
অন্যদিকে, প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন বিক্রির অনুমোদনও দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ইঞ্জিন সরবরাহের প্রধান ঠিকাদার হানিওয়েল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলায় দেশটির সক্ষমতা বাড়বে। নিজ ভূখণ্ডের নিরাপত্তাও জোরদার হবে।
এ ছাড়া এসব সরঞ্জাম সৌদি আরবের সামরিক ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য উপসাগরীয় মিত্রদের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সমন্বয় বাড়াতে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, প্রস্তাবিত এই চুক্তি দেশটির পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা আরো জোরদার হবে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

