মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষের মৃত্যু

কুমিল্লা লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন সুরুজ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুল মালেক।

বিজ্ঞাপন

সোমবার বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, মাদক নির্মূলে সারাদেশের ন্যায় বেলঘর উত্তর ইউনিয়নে প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ জ্ঞান হারিয়ে টেবিলের উপর পড়ে যান অধ্যক্ষ আবদুল মালেক। তাৎক্ষণিকভাবে তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, মাদক বিরোধী সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের পক্ষ থেকে বক্তব্য শুরুর তিন মিনিটের মধ্যে অধ্যক্ষ আবদুল মালেক মৃত্যুর কোলে ঢলে পড়েন। উপস্থিত প্রশাসন ও লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও বাঁচানো সম্ভব হয়নি।

আবদুল মালেকের আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...