গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আজ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আজ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন পারসা মাহজাবীন, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদল।

বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল ৩টায় ‘বর্ষা বিপ্লবের গান’ শুরু হবে।

মুনসুন কালচারাল এলায়েন্স আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

জানা গেছে, বুধবার বিকেলে ‘বর্ষা বিপ্লবের গান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন