পুলিশ প্লাজায় মডেস্ট ফ্যাশনের ‘আবায়া অ্যান্ড গাউন’

পুলিশ প্লাজায় মডেস্ট ফ্যাশনের ‘আবায়া অ্যান্ড গাউন’

আবায়া, হিজাব, বোরকা কিংবা গাউন—মুসলিম নারীদের পোশাক মানেই শুধু গতানুগতিক নকশা নয়। সময়ের সঙ্গে এসব পোশাকেও যুক্ত হচ্ছে আধুনিক কাট, নকশা ও ফ্যাশনের ছোঁয়া। এমনই মডেস্ট ফ্যাশনের বিভিন্ন পোশাকের সংগ্রহ নিয়ে রাজধানীর গুলশানে নতুন শাখা চালু করেছে ফ্যাশন হাউস ‘আবায়া অ্যান্ড গাউন’।

গুলশান ১ নম্বরের পুলিশ প্লাজায় নতুন এই শোরুমে আবায়া, হিজাব, বোরকা, গাউন, কেপসহ বিভিন্ন ধরনের মডেস্ট পোশাক পাওয়া যাবে।

বিজ্ঞাপন

গত ১১ সেপ্টেম্বর শুক্রবার বিলে ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আবায়া অ্যান্ড গাউনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মারুফা জাহান জানান, গুলশানের এই শাখায় মূলত প্রিমিয়াম ও অভিজাত ধাঁচের পোশাককে গুরুত্ব দেওয়া হবে।

মারুফা জাহান বলেন, ‘আমাদের দেশে মুসলিম নারীদের পোশাক বলতে অনেক সময় একই ধরনের প্রচলিত পোশাককে বোঝানো হয়। আমরা শুরু থেকেই চেষ্টা করছি এই পোশাকগুলো আরো আধুনিক ও ফ্যাশনেবল করে তুলতে। পোশাকের সৌন্দর্য ও শালীনতা দুটির সমন্বয় করাই আমাদের লক্ষ্য।’

দেশি পোশাকের পাশাপাশি শোরুমে বিদেশি পোশাকের সংগ্রহও থাকছে। প্রতিষ্ঠানটি জানায়, আবায়া, গাউন, কেপ, হিজাবসহ বিভিন্ন ধরনের পোশাক দুবাই ও চীন থেকে আমদানি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন