বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ইবনে সিনা মেডিকেল কলেজে র‌্যালি

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে ‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন ইবনে সিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক, কলেজের ডিরেক্টর ড. নজরুল ইসলাম, মেজর (অব.) ডা. রাজিবুল ইসলাম এবং চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।

এ ছাড়া র‌্যালিতে ইবনে সিনা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি ইবনে সিনা মেডিকেল কলেজ এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে চোখের যত্ন ও দৃষ্টিশক্তির গুরুত্ব তুলে ধরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা চোখের যত্নের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিয়মিত চোখ পরীক্ষা, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং চোখের প্রতি প্রয়োজনীয় যত্নের মাধ্যমে অনেক দৃষ্টিজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি শিশু ও বয়স্কদের চোখের স্বাস্থ্যের বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে চোখের স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন