আমার বাংলাদেশ

মো. সৈয়দুল ইসলাম

আমার বাংলাদেশ

আমার দেশ বাংলাদেশ

মা’র আঁচলের মতো,

বিজ্ঞাপন

তরুলতার ছায়াতলে

রাখে অবিরত।

আমার দেশটি রক্তে কেনা

জানে জগদ্বাসী,

লাল সবুজের বিজয় নিশান

ফুটায় মুখে হাসি।

আমার দেশের সোনার মাটি

আমার অহংকার,

গর্ব আমার লাখো শহীদ

স্মরি বারবার।

পাহাড়-পর্বত নদী-নালায়

সাজানো এই দেশ,

যতই দেখি মন ভরে না

রূপের নেই তো শেষ।

সবুজ-শ্যামল আমার দেশটি

হাওর-বাঁওড়ে ঘেরা,

ধনধান্য রূপ লাবণ্যে

সকল দেশের সেরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন