রূপছড়ি

জাহেদুল ইসলাম বাঁধন

রূপছড়ি

‎‎নাও বেয়ে গান গেয়ে

‎মাঝি ছোটে সুদ্দুর,

বিজ্ঞাপন

দোলদুলি ফুলগুলি

মেখে নেয় রোদ্দুর।

‎বিলঝিলে খালবিলে

‎মাচা ভাঙা ঝিঙে,

পোকা খায় লতা বায়

‎টুনটুনি ফিঙে।

‎শিরশির থিরথির

নেচে ওঠে শাখা,

‎ধুপ করি রূপছড়ি

‎পাখি মেলে পাখা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...