ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৭৩: পুরুষ ৪০, নারী ৩৩

ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৭৩: পুরুষ ৪০, নারী ৩৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ৭৩ জন। যাদের মধ্যে পুরুষ ৪০ ও নারী ৩৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন।

আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫৬ জনই ঢাকার বাইরের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৩ জন, যাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী।

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১২০ জন, যার মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও সাত হাজার ৯১৫ জন নারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন