ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন

সাইদ সোহরাব আহ্বায়ক ও শেখ মো. নাসিম সদস্য সচিব

স্টাফ রিপোর্টার

সাইদ সোহরাব আহ্বায়ক ও শেখ মো. নাসিম সদস্য সচিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মুহসীন হলের সাবেক ছাত্রদের সংগঠন হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস মো. সাইদুর রহমানকে (সাইদ সোহরাব) আহ্বায়ক এবং শেখ মো. নাসিমকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত সদস্যগণ আহ্বায়ক এবং সদস্য সচিবসহ সকল সদস্যকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- ড. শামসুদ্দিন ইলিয়াস, গাজী কামরুল ইসলাম সজল, শাহীন সিদ্দিক লিটন, সুলতান মো. নাসির উদ্দিন, আবদুল আওয়াল খোকন, রশিদুল আলম আলম তালুকদার, মো. হাবিবুর রহমান, মো. নূরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, ড. শরীফুল ইসলাম দুলু, মো. মিজানুর রহমান খান, ড. মো. শওকত হোসেন, এস এম জাহাঙ্গীর কবীর, মো. আসফ কবীর চৌধুরী (শত), আইনুল হক বাবুল, ইলিয়াস খান, আফজাল রহমান (রিয়েল), তৌহিদুল ইসলাম টিটু, দেলোয়ার হোসেন, জাহিদুর রহমান, শহিদ আলমগীর, গোলাম হাফিজ নাহীন, নাহিদ হোসেন, মঞ্জুর রশীদ বিদ্যুৎ, মকবুল হোসেন পাইক, মো. ফারুক (শাসন), এম এম আবদুল্লাহ আল মামুন তুহিন, মো. বাবুল হোসেন হাওলাদার, এজমল হোসেন পাইলট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন