আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১

আতিকুর রহমান নগরী

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ৭৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছে তাদের একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, আরেকজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তারা চারজনই পুরুষ; বয়স যথাক্রমে ৩৯, ১৩, ১৪ ও ৫৫ বছর।

গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৮১ জন ভর্তি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...