ওজিএসবির নতুন কমিটিতে বিএমইউর ছয় চিকিৎসক, ড্যাবের অভিনন্দন

ওজিএসবির নতুন কমিটিতে বিএমইউর ছয় চিকিৎসক, ড্যাবের অভিনন্দন

অবসটেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অবস অ্যান্ড গাইনি বিভাগের ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক স্থান পেয়েছেন।

রোববার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নবনির্বাচিত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বিজ্ঞাপন

ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. কাজী ফারহানা বেগম, সায়েন্টিফিক সেক্রেটারি অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন এবং কালচারাল সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. ফারাহ নুর। এছাড়া নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা ও সহকারী অধ্যাপক ডা. হাসিনা খাতুন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএমইউর প্রক্টর ও ড্যাব বিএমইউ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদ নবনির্বাচিত চিকিৎসকদের দেশের মাতৃস্বাস্থ্যসেবায় অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি সরকার গৃহীত স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল করতে তাঁদের কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিএমইউর সহকারী প্রক্টর অধ্যাপক ডা. রিফাত রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সহসভাপতি অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ ও ডা. মো. রিদওয়ানুল ইসলাম, যুগ্ম মহাসচিব ডা. মুহাম্মদ শহিদুল হক রাহাত ও ডা. মুহাম্মদ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. এনামুল হক, সহদপ্তর সম্পাদক (১) ডা. আবু নূর মো. মাসুদ রানা, সহমানবসম্পদ সম্পাদক ডা. আরিফ মাহমুদ জুয়েল এবং কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডা. এ কে আল মিরাজ।

এছাড়া বিএমইউ ড্যাবের সহসমাজকল্যাণবিষয়ক সম্পাদক ডা. মো. রিয়াদুল জান্নাত, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. মোহাম্মদ এরশাদ আহসান, অবস অ্যান্ড গাইনি বিভাগের অধ্যাপক ডা. তানজিলা হালিম, অধ্যাপক ডা. সাবিহা ইসলাম, অধ্যাপক ডা. পারভীন আখতার শামসুন্নাহার ও সহযোগী অধ্যাপক ডা. শিরীন ইউসুফসহ বিভাগের শিক্ষক, ফ্যাকাল্টি সদস্য ও মেডিক্যাল অফিসাররা উপস্থিত ছিলেন এবং নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন