হবিগঞ্জে রেড ক্রিসেন্টের এ্যাডহক কমিটি গঠন

হবিগঞ্জে রেড ক্রিসেন্টের এ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৯ আগস্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

কমিটিতে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে চেয়ারম্যান, সৈয়দ মো. শাহজাহানকে ভাইস চেয়ারম্যান এবং মো. আব্বাস উদ্দিনকে সেক্রেটারি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী, ডা. মো. আহমুদুর রহমান আবদাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমেদ, কুহিনুর আলম, জহিরুল ইসলাম সেলিম ও মো. জিল্লুর রহমান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন