কক্সবাজারের চকরিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৭৫০ গ্রাম চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যা ও রাতে পুলিশের পৃথক আভিযানে চকরিয়া পৌর সদরের কোচপাড়া এবং কাকারা ইউনিয়নের বড় উঠানী রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সোমবার দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শাহিদা বেগম (৩৫), মোহাম্মদ সোহেল (২৮) ও মো. জালাল হোসেন (৩৩)। তাদের মধ্যে শাহিদা বেগমকে মাদক বিক্রির অভিযোগে এবং অপর দুজনকে মাদক সেবনের দায়ে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার এসব আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

