ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। নতুন এই মৃত্যু নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাড়িঁয়েছে । এছাড়া

গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন নতুন রোগিকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৯৮ জন বরিশাল বিভাগে। সবচেয়ে কম দুইজন ভর্তি হয়েছেন সিলেটে। সবমিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ হাজার ৫৯৪ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, নতুন করে মারা যাওয়া একমাত্র ব্যক্তি ঢাকা দক্ষিণ করপোরেশনের বাসিন্দা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন