ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিভাগের বাসিন্দা। তার বয়স ৩৫ বছর। এ সময় সারা দেশে ৩৫৮ জন ডেঙ্গু আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন এই মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ভর্তি রোগীর মধ্যে ১৫০ জনই বরিশাল বিভাগের বাসিন্দা।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১১ হাজার ৪৫৬ জন হলো বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

