হামে শিশু মৃত্যু ৮০০ ছাড়াল

২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ শিশুর, আক্রান্ত ১,০৩৭

২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ শিশুর, আক্রান্ত ১,০৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯০৪ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩৩, মারা গেছে ৯৫ শিশু। বাকি ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ সময়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ জনের। ফলে নতুন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭ জন।

বিজ্ঞাপন

এ নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৫ শিশু। বাকি ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ সময়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৫ হাজার ১৯৩ শিশু।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২০ হাজার ৩৫২ শিশুকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৮৪১ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং সিলেট বিভাগের দুজন রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৪৫ জন হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ৫২ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৬ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫৯ শিশু এবং হামের উপসর্গে মারা গেছে ৩০৭ জন।

এ ছাড়া সিলেট বিভাগে নিশ্চিত হামে তিনজনসহ মোট ১০৮ জন, রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুজনসহ মোট ৯২ জন, ময়মনসিংহ বিভাগে নিশ্চিত হামে দুজনসহ ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে নিশ্চিত হামে ১০ জনসহ ৬৬ জন, বরিশাল বিভাগে নিশ্চিত হামে ১৯ জনসহ ৬২ জন, খুলনা বিভাগে হামের উপসর্গে ৩১ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন