আগামীকাল ৮ ফেব্রুয়ারি রোববার দেশের খ্যাতনামা চিকিৎসক, নাক-কান-গলা বিশেষজ্ঞ ও ইএনটি মাইক্রো সার্জন ব্রি. জে. অধ্যাপক ডা. মাসুদুর রহমান খানের (এম. আর খান) ১৪তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত রাজধানী ঢাকার মিরপুর-১৪ মার্কস গ্রুপ ভবনে আগামীকাল জোহর বাদ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ডা. এম আর খান ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরদিন তাকে গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর কবরস্থানে সমাহিত করা হয়।
ডা. এম. আর খান সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় এফআরসিএস ডিগ্রি অর্জনের জন্যে লন্ডন গমন করেন। পরে দেশে এসে স্বপদে যোগ দিয়ে পেশাগত জীবনে স্বাস্থ্যসেবায় নিজেকে নিয়োজিত রাখেন। ডা. এম. আর খানের গ্রামের বাড়িতেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

