এডিস মশাবাহিত ভাইরাস ডেঙ্গুতে ইতোমধ্যে প্রাণহানি শতক ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন চার শতাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, অন্যজন উত্তর সিটির বাসিন্দা। এই নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। সোমবার রাজধানীসহ সারা দেশে ৪১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বরিশালে সর্বোচ্চ ১০২ জন। সবচেয়ে কম চারজন ভর্তি পাওয়া গেছে ময়মনসিংহ বিভাগে। এ নিয়ে এ বছর প্রাতিষ্ঠানিক চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ২৯ হাজার ৪৪ জন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

