ভ্যাকসিনেশনের ফলে হাম অনেকটা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ভ্যাকসিনেশনের ফলে হাম অনেকটা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন পর্যন্ত হামের ভ্যাকসিন ৮১ শতাংশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই ভ্যাকসিনেশনে এন্টিবডি তৈরি হচ্ছে, এটা নিয়ন্ত্রণের মধ্যে আছে।

রোববার জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৮১ শতাংশ হামের ভ্যাকসিন দেওয়া শেষ হয়েছে। দু-চার দিনের মধ্যে শতভাগ ভ্যাকসিনেশন সম্পূর্ণ হবে। হামের প্রাদুর্ভাব এখন অনেকটা কমে এসেছে। এটা এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে।

তিনি বলেন, সারাদেশে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকরা তুলে ধরেছেন।

এগুলোর বিষয়ে আমরা বলেছি, প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সার্ভিসটা সচল করতে হবে, এবং হাসপাতালগুলো থেকে দালালের দৌরাত্ম কমাতে হবে। এছাড়াও ভেজাল ওষুধ এর বিরুদ্ধে অভিযানের কথাও বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সামনে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রত্যেক জেলা প্রশাসককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও আমরা জোর তাগিদ দিয়েছি।

এছাড়াও সারাদেশে এন্টি ভেনাম এবং জলাতঙ্ক রোগের টিকা পর্যাপ্ত রাখার কথা বলা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় কিভাবে পৌঁছানো যায় সেটার বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

এছাড়াও প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১০ জন করে আনসার নিয়োগের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এলআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...