প্রগতিশীল চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের (ডিএইচইএন) সভাপতি পদে ডা. মো. শফিকুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হিসেবে ডা. সারওয়ার ইবনে সালামকে নির্বাচিত করা হয়েছে।
শনিবার ঢাকাস্থ পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে দ্বাদশ সম্মেলনে ৪৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করে তাদের নির্বাচিত করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদে লিভার বিশেষজ্ঞ ডা. গোলাম আজমকে অর্থ সম্পাদক এবং অধ্যাপক ডা. রোকসানা দিল আফরোজ সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সাধারণ সম্পাদক ডা. সারওয়ার আলী, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতীশ দেবনাথ, সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আবু সাঈদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এইচ ফারূকী, বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডা. মুশতাক হোসেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বেগম ও ডা. ফওজিয়া মোসলেম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

