চট্টগ্রামের রাউজান থানার ওসি সাইফুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছেন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। বুধবার সকাল ১১টায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার লক্ষ্যে রাউজানে কর্মরত গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন ওসি সাইফুল ইসলাম।
তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করব। পুলিশ ও সাংবাদিক মিলেমিশে রাউজানকে সুন্দর করতে হবে।
এ সময় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, এলাকার কোনো সাধারণ মানুষ যেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে পুলিশকে সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা তৈয়ব চৌধুরী, সভাপতি গাজী জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহসভাপতি আরফাত হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন এবং দপ্তর সম্পাদক এ কে বাবর।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

