প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডের জন্য তালিকায় ১৫ বই

প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডের জন্য তালিকায় ১৫ বই

প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬-এর দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় ফিলিস্তিনকে কেন্দ্র করে লেখা ও গবেষণাভিত্তিক ১৫টি বই স্থান পেয়েছে। চলতি বছর পুরস্কারের জন্য ৮০টির বেশি বই জমা পড়ে, যা পুরস্কারটির ইতিহাসে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় আয়োজন। বিচারকদের মূল্যায়ন শেষে আগামী সেপ্টেম্বরের শুরুতে পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।

ফিলিস্তিন বুক অ্যাওয়ার্ডের আয়োজকরা জানান, চলমান যুদ্ধ, ধ্বংস ও বাস্তুচ্যুতির সময়ে ফিলিস্তিনের ইতিহাস, মানুষের অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরতে লেখালেখির গুরুত্ব আরও বেড়েছে। দীর্ঘ তালিকায় ফিলিস্তিনি লেখক, গবেষক ও বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের কাজ স্থান পেয়েছে।

বিজ্ঞাপন

এবারের ১৫টি বই একাডেমিক গবেষণা, বৈশ্বিক প্রভাব, সৃজনশীল লেখা, স্মৃতিকথা ও সমসাময়িক চিন্তাধারাসহ বিভিন্ন বিভাগে নির্বাচিত হয়েছে। এসব বইয়ে ফিলিস্তিনের ইতিহাস, দখলদারত্ব, গাজা, যুদ্ধ, গণহত্যা, ভূমি ও ফিলিস্তিনি পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে।

সামের আল-সাবেরের A Movement’s Promise: The Making of Contemporary Palestinian Theatre, পল কোহলব্রির Plots and Deeds: Agrarian Annihilation and the Fight for Land Justice in Palestine, মার্ক গ্রিফিথসের Checkpoint 300: Colonial Space in Palestine এবং অ্যাডাম জনসনের How to Sell a Genocide: The Media’s Complicity in the Destruction of Gaza রয়েছে তালিকায়।

এ ছাড়া রয়েছে- এরিক স্কারের Road to October 7: A Brief History of Palestinian Islamism, উম্মায়াহ কেবলের Mainstreaming Palestine: Cinematic Activism and Solidarity Politics in the United States, হামিদ দাবাশির After Savagery: Gaza, Genocide, and the Illusion of Western Civilization এবং সুসান আবুলহাওয়ার Every Moment is a Life: Gaza in the Time of Genocide।

তালিকায় ফিলিস্তিনের গ্রন্থাগার ও জ্ঞান সংরক্ষণ নিয়েও বই রয়েছে। নোরা লেস্টার মুরাদ ও মেরি এল. ওনোরাতোর সম্পাদনায় Resisting Erasure: Libraries in Palestine and Palestine in Libraries এবং মাই সারহানের I Can Imagine It for Us: A Palestinian Daughter’s Memoir তালিকায় স্থান পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন