টঙ্গীতে প্রাইভেট কারসহ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

টঙ্গীতে প্রাইভেট কারসহ ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে প্রাইভেট কারসহ এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাসংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার আরিয়ান আহমেদ আলফি (২২) টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার মৃত ইয়াছিন ইকবালের ছেলে।

পুলিশ জানায়, স্টেশন রোড এলাকায় এক ব্যক্তি ভুয়া পুলিশ পরিচয়ে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাসংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল, একটি সিগন্যাল লাইট এবং একটি প্রাইভেট কার (রেজিঃ নং—ঢাকা মেট্রো-গ ৩৬-৬৩৫৯) জব্দ করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন