আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘গুগল আইও’ সম্মেলন ১৯ ও ২০ মে

আমার দেশ অনলাইন

‘গুগল আইও’ সম্মেলন ১৯ ও ২০ মে
গুগল আইও সম্মেলনের লোগো

এ বছরের গগুগল আইও সম্মেলন আগামী ১৯ ও ২০ মে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউর শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে হবে। সম্মেলনের বিষয়ে অ্যান্ড্রয়েড ডেভেলপারসহ ব্যবহারকারীদের আগ্রহ থাকায় সম্প্রতি সম্মেলনের এই দিনক্ষণ ঘোষণা করেছে গুগল। বার্ষিক এই সম্মেলনের শুরুতে বক্তব্য দেবেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই ও গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেমিস হাসাবিস। এরপর পর্যায়ক্রমে গুগলের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা নতুন প্রযুক্তি প্রদর্শন করবেন। গুগল প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যান্ড্রয়েড ডেভেলপার ও প্রোগ্রামারদের জন্য ‘গুগল আইও’ সম্মেলনের আয়োজন করে থাকে।

এ বছরের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসহ বিভিন্ন হালনাগাদ প্রযুক্তিপণ্য প্রদর্শন করতে পারে গুগল। এ ছাড়া অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা যুক্ত করাসহ জেমিনি চ্যাটবট হালনাগাদের ঘোষণাও দেওয়া হতে পারে। গুগলের বিভিন্ন সেবা ও প্রযুক্তির ওপর একাধিক সেশন আয়োজন করা হবে সম্মেলনে।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি গুগল আইও সম্মেলনের তথ্য জানা যাবে। অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীদের জন্য উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন সেশন অনলাইনে সরাসরি সম্প্রচার করবে গুগল।

সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীরা গুগল আইও সম্মেলনের জন্য অপেক্ষায় থাকেন । আইও সম্মেলনে গুগল ভবিষ্যৎ প্রযুক্তি ও পণ্যের ধারণা তুলে ধরে থাকে এবং নতুন প্রযুক্তির ধারণা দিয়ে থাকে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন