প্রতিবেশীর বাঁশের আঘাতে প্রাণ গেল ফরিদুলের

প্রতিবেশীর বাঁশের আঘাতে প্রাণ গেল ফরিদুলের
ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিবেশীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে বাঁশের আঘাতে গুরুতর আহত ফরিদুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোররাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার সীমান্তবর্তী কুল্লা গ্রামে।

বিজ্ঞাপন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় কাপড়ের নেকড়া (ছেঁড়া কাপড়) ফেলা নিয়ে প্রতিবেশী দুলালের সঙ্গে ফরিদুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় দুলাল বাঁশ দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করে।

আঘাতে ফরিদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাতেই তাকে রাজশাহী নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন